সিপিএন ডেস্ক:
২১ ডিসেম্বর ২০২৫, ৯:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

ওয়াশিংমেশিন যেভাবে পরিষ্কার করলে সমস্যা হবে না

আজকাল আমাদের প্রযুক্তিনির্ভর জীবন হয়ে পড়েছে। মসলা বাটতে হলে মিক্সি আছে। গরম লাগছে, এসি চালিয়ে দিন। খুব ঠান্ডা, রুম হিটার চালান। তেমনই আমাদের দৈনন্দিন আরেকটি অত্যন্ত কার্যকরী ও প্রয়োজনীয় যন্ত্র হলো— ওয়াশিংমেশিন। জামাকাপড় কাচার মতো কাজও হয়ে যায় কোনো পরিশ্রম ছাড়াই।

তবে এসব যন্ত্র যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে, ঠিক তেমনই এসব যন্ত্রের খেয়াল রাখাটাও আমাদের কর্তব্য। সুতরাং দুই থেকে তিন মাস অন্তর অন্তর নিয়মিত একবার করে হলেও ওয়াশিংমেশিন বাড়িতেই পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দীর্ঘদিন ভালো থাকে। ওয়াশিংমেশিনের আয়ু বাড়ে। কোনো নষ্ট হয় না। এবং চলবে বছরের পর বছর।

ব্যবহার করতে করতে একটা সময় ওয়াশিংমেশিন ধীরে ধীরে নোংরা হয়ে যায়। পানি, সাবান ও ধুলার কারণে ময়লা জমতে শুরু করে। তাই সময়ে সময়ে মেশিনটি পরিষ্কার করলে, অনেক বড় খরচের ঝুঁকি এড়ানো সম্ভব। অন্যথায় ওয়াশিংমেশিনের আয়ু কমে যেতে পারে।

আরও পড়ুন

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ওয়াশিংমেশিন ঠিক রাখবেন—

১. গরম পানি

আজকাল অনেক ওয়াশিংমেশিনেই গরম পানির ব্যবস্থা রয়েছে। খালি মেশিনে সর্বোচ্চ তাপমাত্রায় আপনার মেশিন চালিয়ে নিতে পারেন কিছুক্ষণ। এতেও নোংরা পরিষ্কার হয়। আর গরম পানি ব্যাকটেরিয়া মেরে ফেলতে কার্যকর ভূমিকা রাখে।

২. ভিনিগার ও বেকিং পাউডার ব্যবহার করুন

ওয়াশিংমেশিনের ভেতরে দুই কাপ ভিনিগার ঢেলে সর্বোচ্চ তাপমাত্রায় চালু করুন। কিছুক্ষণ পর তা পজ করে, মেশিনে প্রায় ১/২ কাপ বেকিং পাউডার দিন। আবার মেশিন চালিয়ে দিন। এভাবে পরিষ্কার রাখুন।

৩. লেবুর রস

লেবু শুধু খাওয়া নয়; ময়লা দূর করতেও দারুণ কার্যকরী। ওয়াশিংমেশিনের মধ্যে দুটি বড় লেবুর রস কেটে দিন। লেবুর রসে থাকা অ্যাসিডিক বৈশিষ্ট্য মেশিনের ময়লা দূর করতে উপকারী। এবার মেশিন চালিয়ে মিনিট পাঁচেকের জন্য ‘ওয়াটার ওয়াশ’ করে নিন। এতে ওয়াশিংমেশিনের ভেতরের দুর্গন্ধ কেটে যায়।

৪. টুথপেস্ট

নোংরা ওয়াশিংমেশিন পরিষ্কার করার জন্য টুথপেস্ট ব্যবহার করুন। এটি দারুণ কার্যকরী। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে তারপর মেশিনের নোংরা অংশগুলো ঘষুণ। যেমন ওয়াশিংমেশিনের ডিটারজেন্ট ট্রে বা গ্যাসকেট পরিষ্কার করতে দারুণ উপকারী এ পদ্ধতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০