চট্টগ্রাম প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১১ জন

চট্টগ্রামে টিকিট কালোবাজারিতে দর্শকদের ক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

ছবি: প্রতিবেদক

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার এক ঘণ্টা আগে বিসিবি কর্মকর্তাদের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেছে দর্শকরা। এসময় পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। আজ সোমবার বিকাল পৌনে ৫টার দিকে স্টেডিয়ামে মূল ফটকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টা থেকে খেলা শুরু হলেও বিকাল ৩টার পর হতে দূর-দূরান্তের দর্শকরা আসতে শুরু করেন। যারা আগে থেকে টিকিট কেটে রেখেছিল তারা সরাসরি গ্যালারিতে প্রবেশ করেন। যারা টিকিট ছাড়া এসেছেন তারা টিকিটের জন্য কাউন্টারে জড়ো হন। কিন্তু কাউন্টার থেকে জানানো হয় টিকিট শেষ।

 

আরও পড়ুন:

 

 

কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারিরা টিকিট হাতে নিয়ে বিক্রির জন্য ঘুরছে। এই চিত্র দেখে অনেক দর্শক ক্ষিপ্ত হয়ে যান। তারা বিসিবির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিসিবির কর্মকর্তাদের গাড়ি দেখে তাদের ক্ষোভ আরও বেড়ে যায়। তারা গাড়ি আটকে দেয়। পুলিশ গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে।

বোয়ালখালী থেকে খেলা দেখতে আসা নজরুল ইসলাম বলেন, আমরা এতদূর থেকে গাড়ি ভাড়া করে খেলা দেখতে এসে টিকিট পাইনি। অথচ কালোবাজারির হাতে শত শত টিকিট। তারা ২০০ টাকার টিকিট ২০০০ টাকায় বিক্রি করছে। বিসিবি কর্মকর্তাদের যোগসাজস ছাড়া কালোবাজারে এতো টিকিট যাওয়া সম্ভব না।

হালিশহর থেকে খেলা দেখতে যাওয়া নুরুল আমিন বলেন, বিসিবিতে দুর্নীতিবাজরা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদেরকে তাড়াতে হবে। আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদস্বরূপ বিসিবি কর্মকর্তাদের গাড়ি অবরোধ করেছি। পুলিশ অযথা আমাদের উপর লাঠিচার্জ করল।

মাঠের প্রবেশদ্বারে দায়িত্ব পালন করা পাহাড়তলী থানার পুলিশ সদস্য বলেন, আমাদের অন্য কোনো বিকল্প ছিল না। এটি একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। এখানে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়ার সুযোগ নেই। তবে দর্শকরা টিকিট কালোবাজারির যে অভিযোগ করছে তা বিসিবি দেখবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০