শুরুতেই ২ উইকেট চলে যাওয়ার পর বাংলাদেশ দারুণ চাপে ছিল। সেই চাপটা ভালোভাবেই সামলেছেন তাওহীদ হৃদয়। ৮৭ বলে করেছেন এক ফিফটি। তবে এরপরই তিনি ফিরেছেন, তাতে আবারও খানিকটা চাপে পড়ে গেছে বাংলাদেশ।
হৃদয় শুরু থেকে বেশ রয়েসয়ে খেলেছেন। পুরো ইনিংসে মেরেছেন ৩টি চার। বাড়তি ঝুঁকি নেননি। আর তাতেই বাংলাদেশকে আর বিপদে পড়তে দেননি।
আরো পড়ুন
শুরুতে তিনি জুটি গড়েছিলেন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। দুজন মিলে ১২০ বলে ৭১ রানের জুটি গড়েন। তাতে বাংলাদেশ ২০২৫ সালে প্রথমবারের মত পেয়ে যায় তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি।
সেই জুটি ভাঙার পর তিনি জুটি গড়েন মাহিদুল অঙ্কনের সঙ্গে। চতুর্থ উইকেট থেকে আসে ৩৬ রান। পথিমধ্যে তিনি পেয়ে যান ফিফটির দেখা।
তবে এরপরই তিনি বিদায় নেন। জাস্টিন গ্রিভসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৯১ বলে ৫১ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
মন্তব্য করুন