সিপিএন ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ৮:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

বাংলাদেশকে সহজেই হারিয়ে সিরিজে সমতায় ফিরল আফগানরা

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডার্ক লুইস পদ্ধতিতে ৫ রানে জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দ্বিতীয় ম্যাচটি অবশ্য ভেজা আউফফিল্ডের কারণে পরিত্যক্ত হয়ে যায়। তাই তৃতীয় ম্যাচে সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। তবে ব্যাটিং ব্যর্থতায় ১০২ রানের বড় ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে আফগান যুবারা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বুধবার (৫ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের দেওয়া ২৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে স্বাগতিকরা। শুরুতেই মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে যুব টাইগাররা। তবে দলের ভরাডুবি ঠেকাতে চতুর্থ উইকেটে কালাম সিদ্দিকী ও রিজান হোসেন গড়ে তোলেন ৯৩ রানের দারুণ জুটি। দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ৫০ বলে ৫৩ রান করে রিজান আউট হওয়ার পর শুরু হয় বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। শেষ ৩৫ রানে হারায় ৭ উইকেট।

আরও পড়ুন

একপ্রান্ত আগলে লড়াই করেও দলকে রক্ষা করতে পারেননি কালাম সিদ্দিকী। ৭৯ বলে ৮ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলে আউট হন তিনি। জাওয়াদ আবরার ২৫ এবং অধিনায়ক আজিজুল হাকিম তামিম করেন ৯ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে ৩৭.২ ওভারেই ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। আফগানদের পক্ষে যায়তুল্লাহ শাহীন ৪টি ও ওয়াহিদউল্লাহ জাদরান ৩টি উইকেট। শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২৭৫ রান আফগানিস্তান যুবারা। তাদের অধিনায়ক মাহবুব খান অপরাজিত ৬৮ রান করেন, উজাইরউল্লাহ নিয়াজাই করেন ৩১ এবং ওসমান সাদাত ২৬ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন অধিনায়ক তামিম ও আল ফাহাদ।

এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১–১ সমতায় ফিরল আফগানিস্তান। প্রথম ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ, দ্বিতীয়টি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ওয়ানডে, যেখানে নির্ধারিত হবে কে এগিয়ে যাবে যুব সিরিজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০