সিপিএন ডেস্ক
১৫ নভেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯২ জন

আজ রাতেই মুখোমুখি ব্রাজিল-সেনেগাল

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় আফ্রিকার শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে খেলবে বাজিল। লন্ডনের ইমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২৩ সালে সেনেগালের বিপক্ষে লিসবনে প্রীতি ম্যাচে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল।

শক্তির বিচারে সেনেগাল সহজ প্রতিপক্ষ নয়। দলটির অধিকাংশ ফুটবলার ইউরোপের লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন। সাদিও মানে কিংবা ক্লদিও কাউলিবালি সৌদি লিগে থাকলেও ইউরোপ মাতিয়ে গেছেন। বায়ার্নের স্ট্রাইকার নিকোলাস জ্যাকশন আছেন। ইসমাইল সার, পাপে গুয়েরা ইউরোপের লিগের পরীক্ষিত খেলোয়াড়।

আজ গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে সেলেসাওদের শুরুর একাদশে ফিরতে পারেন ম্যানসিটি ছেড়ে তুরস্কে যাওয়া গোলরক্ষক এদেরসন মোরালেস। রক্ষণে লেফট ব্যাকে মোনাকোয় খেলা কায়ো হেনরিক এবার সুযোগ পেতে পারেন।

তবে রাইট ব্যাকে মিলিতাওকে পরীক্ষা করে দেখতে পারেন কোচ। সেন্ট্রাল ডিফেন্সে শুরুর একাদশে পিএসজির মার্কুইনোস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাঘালহায়েসের থাকার সম্ভাবনা বেশি।

আরও পড়ুন

মিডফিল্ডে কাসেমিরো এখনো ব্রাজিলের ভরসার নাম। তার সঙ্গে ব্রুনো গিমারেজকে দেখা যেতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনিয়াকে নাম্বার টেন বা প্লে মেকারের ভূমিকা দেওয়া হতে পারে। ফরোয়ার্ড লাইনে শুরুতে এস্তেভাও উইলিয়াম থাকবেন বলে ইঙ্গিত করেছেন ব্রাজিলের কোচ ডন কার্লো। আক্রমণে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে ভিনিসিয়াস জুনিয়রকে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

এদেরসন মোরালেস (ফেনারবাচে), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনোস (পিএসজি), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), কায়ো হেনরিক (মোনাকো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ), রদ্রিগো রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এস্তোভাও উইলিয়াম (চেলসি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

সেনেগালের সম্ভাব্য একাদশ

এডওয়ার্ড মেন্ডি (আল আহলি). অ্যালেক্সজান্ডার মেন্ডি (মন্টিপেলিয়ের), ক্লদিও কাউলিবালি (আল হিলাল), মুসা নিয়াখাতে (লিঁও), হাডজি ডিওফ (সাবাস), ইদ্রিসা গুয়ে (এভারটন), পাপে গুয়ে (ভিয়ারিয়াল), মাতার সার (টটেনহ্যাম), ইসমাইল সার (ক্রিস্টাল প্যালেস), নিকোলাস জ্যাকশন (বায়ার্ন মিউনিখ), ইলিম্যান নাদিয়ে (এভারটন)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০