
ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আইসিসি। তাই ভেন্যু বা সূচি পরিবর্তনের সুযোগ নেই বলে জানিয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সাড়া না দিলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার কথাও জানিয়েছে আইসিসি।
আরও পড়ুন: বিশ্বের যত অদ্ভুত ও জঘন্য খাবার
নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরুতে দল পাঠাতে অনীহা প্রকাশ করলেও আইসিসির বোর্ডসভায় অধিকাংশ দেশ বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নেও ঝুঁকির প্রমাণ মেলেনি বলে জানানো হয়।
আরও পড়ুন: মেট্রোরেল বন্ধের দাবি ভুয়া: মনোরেল দিয়ে সংযোগ বাড়ানোর কথা বলেছেন তারেক রহমান
ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, আর্থিক ও ভবিষ্যৎ প্রভাবের কথা বিবেচনা করে সময় শেষ হওয়ার আগেই বিশ্বকাপে খেলতে সম্মতি দেবে বাংলাদেশ। সরকারের সঙ্গে আলোচনা শেষে বিসিবি শিগগিরই আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
No tags found for this post.
মন্তব্য করুন