সিপিএন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮১ জন

বিশ্বের যত অদ্ভুত ও জঘন্য খাবার

ছবি: সংগৃহিত

খাবারের রসনা জগৎ নানা বৈচিত্র্যে ভরপুর। কোথাও পাতে ওঠে মসলাদার মাংস, কোথাও সাগরজ পদের বাহার। তবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন কিছু খাবারও রয়েছে, যা অনেকের কাছে অদ্ভুত কিংবা জঘন্য মনে হতে পারে। অথচ স্থানীয় সংস্কৃতিতে সেসব পদ প্রিয় খাদ্য হিসেবে স্থান করে নিয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এক প্রতিবেদনে বলা হয়, পৃথিবীর প্রায় ২০০ কোটি মানুষ তাদের নিয়মিত খাবারের তালিকায় পোকামাকড় রাখেন। খাওয়া যায় এমন পোকামাকড়ের প্রজাতির সংখ্যা ১ হাজার ৯০০টির বেশি। এ কারণে বিশ্বের নানা প্রান্তে কীটপতঙ্গ ও অদ্ভুত উপাদানে তৈরি খাবার একেক সমাজে আলাদা রকমের কৌতূহল তৈরি করে।

কম্বোডিয়ায় রাস্তায় হাঁটলে সহজেই চোখে পড়বে মচমচে ভাজা ট্যারান্টুলাস। দারিদ্র্য থেকে শুরু হলেও এখন এটি জনপ্রিয় স্ট্রিট ফুডে পরিণত হয়েছে। ফিলিপাইনে হাঁসের নিষিক্ত ডিম ‘বালুট’ সেদেশের ঐতিহ্যবাহী খাবার। খোলস ভেঙে তরল অংশ গিলে নেওয়ার পর ভ্রূণসহ ডিমটি খাওয়াই নিয়ম।

কানাডার মানুষ খান হরিণের নাক। মুস নামের হরিণের নাক সেদ্ধ করে, পরিষ্কার করে ও মসলা মাখিয়ে রান্না করা হয়। মঙ্গোলিয়ায় ঘোড়ার দুধ পচিয়ে ‘আইরাগ’ নামে এক ধরনের পানীয় তৈরি করা হয়, যা স্থানীয়দের কাছে বিশেষ জনপ্রিয়।

জাপানের খাবারের তালিকায় আছে টুনা মাছের চোখ। সয়া সস দিয়ে ভাপানো এই পদটির দাম রেস্তোরাঁয় বেশ চড়া। অন্যদিকে গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের ইনুইটরা তিমির চামড়া ও চর্বি দিয়ে তৈরি ‘মুকটুক’ কাঁচা অবস্থায় খান। এতে ভিটামিন সি-সমৃদ্ধ উপাদান থাকায় এটি তাদের ঐতিহ্যগত খাবারে পরিণত হয়েছে।

বিশ্বের এই অদ্ভুত খাবারগুলো কারও কাছে ‘জঘন্য’, আবার কারও কাছে ‘রসনাতৃপ্তির ভোজ’। শেষ পর্যন্ত খাদ্যের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংস্কৃতি, প্রয়োজন ও অভ্যাসের ওপর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০