
ঢাকার রূপনগরে একটি পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে আগুন লেগেছে। মঙ্গলবার সকালে রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত কসমিক ফার্মার একটি ভবনে আগুন লাগে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “আমরা সকাল ১১:৪০ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের প্রথম ইউনিট সকাল ১১:৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তারপর আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি।”
ফায়ার সার্ভিস জানিয়েছে যে স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার।
মন্তব্য করুন