সিপিএন ডেস্ক:
৬ নভেম্বর ২০২৫, ২:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৮ জন

পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ছবি: সংগৃহীত

একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা দেশের পাঁচটি ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ফলে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই ও সিএসই। শেয়ার লেনদেন স্থগিত হওয়া ব্যাংকগুলো হলো—

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এবং ইউনিয়ন ব্যাংক।

আরও পড়ুন: চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ডিএসই জানায়, ‘ব্যাংক রেজোলিউশন অধ্যাদেশ, ২০২৫’–এর ধারা ১৫ অনুযায়ী ৫ নভেম্বর থেকে এই ব্যাংকগুলোকে অকার্যকর হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, এখন থেকে এসব ব্যাংক উক্ত অধ্যাদেশ অনুসারে পরিচালিত হবে।

বাংলাদেশ ব্যাংক আরও একটি চিঠির মাধ্যমে এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে এবং নিয়ন্ত্রিত কাঠামোয় পরিচালনার নির্দেশ দিয়েছে বলে ডিএসই জানিয়েছে।

 

গত বুধবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “এই পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের ইকুইটির মূল্য এখন শূন্যের নিচে নেমে গেছে। ফলে শেয়ারগুলোর মূল্য জিরো হিসেবে গণ্য হবে এবং বিনিয়োগকারীদের কাউকেই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।”

 

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থায় সাময়িক প্রভাব ফেলবে। তবে দীর্ঘমেয়াদে ব্যাংক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে এটি একটি কাঠামোগত সংস্কারের অংশ হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০