সিপিএন ডেস্ক:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নাতনির পোশাক ব্র্যান্ড উদ্বোধন

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ পরিবারের ব্র্যান্ড প্রচারে বরাবরই সক্রিয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি নিজের নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারণামূলক ছবি তোলা হয়েছে হোয়াইট হাউসে, যেখানে ১৩০ ডলারের এক একটি সোয়েটশার্ট পরে তাকে দেখা গেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন ডোনাল্ড জুনিয়রের মেয়ে কাই।

তখন ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটাই কাই,’ এবং পরিচয় করিয়ে দেন তার ১৮ বছর বয়সি নাতনিকে, যিনি গত বছর রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে সংক্ষিপ্ত বক্তব্যও দিয়েছিলেন।

আরো পড়ুন :

 

এরপর দাদু-নাতনি দু’জন একসঙ্গে হেলিকপ্টারে করে নিউইয়র্কে রাইডার কাপ গলফ প্রতিযোগিতায় যোগ দিতে রওনা দেন। দুজনেই গলফ খেলার প্রতি আগ্রহী।

ট্রাম্পের নাতনিদের মধ্যে সবচেয়ে বড় কাই আগামী বছর মায়ামি বিশ্ববিদ্যালয়ের গলফ দলে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের ব্র্যান্ডের উদ্বোধন ঘোষণা করেন।

ব্র্যান্ডের ওয়েবসাইটে ১৩০ ডলার মূল্যের সাধারণ ক্রুনেক সোয়েটশার্ট বিক্রি হচ্ছে। পোশাকে বুকে তার নামের আদ্যক্ষর এবং হাতার কাছে তার স্বাক্ষর ছাপা রয়েছে। ওয়েবসাইটে হোয়াইট হাউস প্রাঙ্গণে তোলা তার বেশ কিছু প্রচারণামূলক ছবিও প্রকাশ করা হয়েছে।

কাইয়ের বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে, তার মা বর্তমানে গলফ কিংবদন্তি টাইগার উডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজ পরিবারের ব্র্যান্ড প্রচারে বরাবরই সক্রিয়। রিয়েল এস্টেট থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি পর্যন্ত নানা খাতে আর্থিক স্বার্থে পদ ব্যবহার করার অভিযোগ নিয়মিত উঠছে তার বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০