নওগাঁয় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এছাড়াও ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধায় নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর আকন্দ পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকতের ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের জেরিন (২০), পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালির আজগর হোসেন (৩১) ।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লার চারমাথা নামক স্থানে ট্রাকে লিটার (মুরগি বর্জ্য) বহন করে পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর আকন্দ পাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) মারা যান। এছাড়াও অটোরিকশায় থাকা আরও ৪ জন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে।
মন্তব্য করুন