জামালপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৫, ৫:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৭ জন

জামালপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ইপিজেড এলাকায় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশুসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

আজ, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

 

আরও পড়ুন:

 

নিহতরা হলেন ইজিবাইকের যাত্রী রাশেদ মিয়া, কৃষক চান মিয়া এবং ছাত্রী আরিফা খাতুন। নিহত অপর এক মহিলার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামালপুর থেকে মধুপুরগামী একটি কাভার্ড ভ্যান ইপিজেড এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে রাশেদ নামে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সময় অন্যান্য যাত্রীরাও আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সরিষাবাড়ী উপজেলার উচ্ছ গ্রামের বাসিন্দা এবং সরকারি আশেক মাহমুদ কলেজের স্নাতকোত্তরের ছাত্রী আরিফা খাতুন, জামালপুর সদর উপজেলার তিতপল্লা গ্রামের কৃষক চান মিয়া এবং অজ্ঞাত এক মহিলা হাসপাতালে নেওয়ার পর মারা যান।

ঘটনায় আহত অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। তবে ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০