শেরপুর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৫, ৮:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

শেরপুরে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে ভাইকে কুপিয়ে হত্যা

ছবি: প্রতিবেদক

শেরপুরে বড় ভাই একাব্বর মিয়া (৩০) কে ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পরকীয়ার অভিযোগে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভোরে সদর উপজেলার লষ্মানপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

আরও পড়ুন:

 

নিহত একাব্বর মিয়া ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর খুনি ছোট ভাই ফারুক মিয়া তৃতীয় স্ত্রীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে ফারুক মিয়ার স্ত্রীর সাথে মৃত একাব্বরের পরকীয়া সম্পর্কের সন্দেহে ঝগড়া হয়। এক পর্যায়ে ছোট ভাই ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরে ধারালো রামদা দিয়ে তার বড় ভাই একাব্বরকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তার পরিবারের সদস্যরা তাকে প্রথমে জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে তিনি মারা যান।

অভিযুক্ত ফারুকের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, “তার সাথে আমার কোনও সম্পর্ক ছিল না। বরং আমার স্বামী ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।”

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, “তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত ছিল। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, “এই ঘটনায় থানায় আরও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০