সিপিএন ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ৮:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৪ জন

নির্বাচন ঘিরে টানা দুই দিনের সাধারণ ছুটি, তবে জরুরি সেবা চালু থাকবে

ছবি: সংগৃহিত

নির্বাচন উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই নির্ধারিত ছিল। এর পাশাপাশি ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে টানা দুই দিন সাধারণ ছুটি কার্যকর থাকবে। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ও ১১ ফেব্রুয়ারি ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তবে অন্যান্য জাতীয় ছুটির মতো নির্বাচনকালীন এই সাধারণ ছুটির ক্ষেত্রেও কিছু প্রতিষ্ঠান ও সেবা কার্যক্রম এর বাইরে রাখা হয়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ এসব সেবা স্বাভাবিক নিয়মেই চালু থাকবে।

আরও পড়ুনঃ

  1. মেট্রোরেল বন্ধের দাবি ভুয়া: মনোরেল দিয়ে সংযোগ বাড়ানোর কথা বলেছেন তারেক রহমান
  2. বাংলাদেশ দলের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণে সভায় বসেছে আইসিসি
  3. ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের কারখানার আগুন
  4. কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
  5. বাংলাদেশ দলের বিশ্বকাপ ভেন্যু নির্ধারণে সভায় বসেছে আইসিসি

ছুটির আওতার বাইরে থাকা সেবাগুলোর মধ্যে রয়েছে—
জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস এবং দেশের বন্দরগুলোর কার্যক্রম। পাশাপাশি টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন চলাচল অব্যাহত থাকবে।

এছাড়া সব ধরনের চিকিৎসাসেবা এই সময়ে চালু থাকবে। এর মধ্যে রয়েছে হাসপাতাল, জরুরি চিকিৎসা কার্যক্রম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন।

জরুরি পরিষেবার সঙ্গে সরাসরি সম্পৃক্ত সরকারি ও বেসরকারি অফিসগুলোও সাধারণ ছুটির বাইরে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০