সিপিএন ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬০ জন

হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট ভিন্ন বিষয়, চিকিৎসকের পরামর্শ কী?

হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট- দুটোই হৃদরোগজনিত জরুরি অবস্থা হলেও এদের প্রকৃতি, লক্ষণ ও চিকিৎসা একেবারেই ভিন্ন। কিন্তু সাধারণ মানুষ প্রায়ই এ দুটিকে একই মনে করেন। আর এই ভুল ধারণাটিই অনেক সময় প্রাণঘাতী হতে পারে।

২০২৪ সালের এক গবেষণায় দেখা গেছে, হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্ট বিশ্বজুড়ে মোট মৃত্যুর ১০ শতাংশেরও বেশি ঘটায়। এর মধ্যে অধিকাংশই ঘটছে ৬০ বছরের নিচের বয়সীদের মধ্যে। তাই এই দুই অবস্থার পার্থক্য জানা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেঙ্গালুরুর রামাইয়া ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেসের পরিচালক ও কার্ডিয়োলজিস্ট ডা. ভি. এস সতর্ক করে বলেন, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট এক নয়। ভুল বোঝাবুঝি হলে মানুষ ভুল প্রতিক্রিয়া দেখায়, যা প্রাণনাশের কারণ হতে পারে।

হার্ট অ্যাটাকের লক্ষণ:

যখন কোনো করোনারি ধমনি ব্লক হয়ে হৃদপেশিতে পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন পৌঁছাতে পারে না, তখন হার্ট অ্যাটাক হয়। এসময় হৃদযন্ত্রের স্পন্দন সচল থাকে এবং রোগী সচেতন থাকে।

প্রধান লক্ষণগুলো হলো-

বুকে চাপ বা ব্যথা

শ্বাসকষ্ট

বমিভাব

অতিরিক্ত ঘাম

ডা. প্রকাশ জানান, হার্ট অ্যাটাক মানে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি হওয়া, যা দ্রুত চিকিৎসা ছাড়া বিপজ্জনক হতে পারে।

আরও পড়ুন

কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ:

কার্ডিয়াক অ্যারেস্ট ঘটে হৃদয়ের বৈদ্যুতিক কার্যপ্রণালী হঠাৎ ব্যর্থ হলে। তখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল থেমে যায়, ফলে শরীর অচেতন হয়ে পড়ে।

লক্ষণগুলো হলো-

হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া

নাড়ি না থাকা

শ্বাস বন্ধ হয়ে যাওয়া

ডা. প্রকাশ আরও বলেন, কার্ডিয়াক অ্যারেস্ট হলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হতে পারে। দ্রুত সিপিআর না পেলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই।

অনেক সময় বড় ধরনের হার্ট অ্যাটাক থেকেই কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আবার অনেক কার্ডিয়াক অ্যারেস্ট হয় কোনো ধমনি ব্লক ছাড়াই, যেমন জেনেটিক বা হৃদস্পন্দনের রিদমজনিত সমস্যার কারণে। তাই সাধারণ মানুষের কাছে এ দুই অবস্থাকে এক মনে হওয়া স্বাভাবিক হলেও চিকিৎসকদের মতে এই বিভ্রান্তিই হতে পারে প্রাণঘাতী।

সর্বোপরি, হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্ট— দুটোই জীবনসংকটময় অবস্থা, কিন্তু কারণ, লক্ষণ ও করণীয় সম্পূর্ণ আলাদা। সচেতনতা ও দ্রুত পদক্ষেপই পারে বহু জীবন রক্ষা করতে। আর সেই সচেতনতা শুরু হওয়া উচিত প্রতিটি মানুষের মধ্য থেকেই।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০