সিপিএন ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩ জন

‘নো কিংস’ আন্দোলনে তোলপাড় যুক্তরাষ্ট্র, বিক্ষোভে নেমেছে ৭০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ স্লোগানকে সামনে রেখে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে। নিউইয়র্ক, ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেসসহ ছোট শহরগুলোতেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। বিক্ষভকারীরা ট্রাম্প প্রশাসনের কর্তৃত্ববাদী নীতির প্রতিবাদ জানাচ্ছে। এতে রাজনীতিক, শিল্পী, সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণরাও অংশ নিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে আয়োজকরা বলেছেন, ট্রাম্পের নীতির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভে কমপক্ষে ৭০ লাখ মানুষ অংশ নিয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়, জনতা অহিংসভাবে কর্তৃত্ববাদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়িয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই দেশ জনগণের, রাজাদের নয়।

আয়োজকরা আরও বলেছেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম বিক্ষোভগুলোর মধ্যে একটিতে, আজ প্রায় ৭০ মিলিয়ন আমেরিকান ২ হাজার ৭০০টিরও বেশি শহরে শান্তিপূর্ণ কর্মকাণ্ডের জন্য একত্রিত হয়েছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান না হয়ে ‘রাজা’ হিসেবে স্বৈরশাসন চালাচ্ছেন।

তারা বলছেন, ট্রাম্প তার কার্যনির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করছেন এবং জনগণ এই অতিরিক্ত ক্ষমতা সহ্য করবে না।

আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা ব্যানার, ব্যালুন ও নানা স্লোগান হাতে মিছিল করেছেন। ১৮ দিন ধরে চলা শাটডাউনের মধ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভগুলো ট্রাম্পের কর্মকাণ্ডের বিরুদ্ধে জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, তাদের আইনজীবী দল শান্তিপূর্ণ ও সুসংগঠিত মার্চ নিশ্চিত করতে মাঠে কাজ করছে।

এর আগে পূর্ববর্তী নো কিংস বিক্ষোভগুলো ১৪ জুন ট্রাম্পের জন্মদিনে এবং ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের দিনে হয়েছিল। সেসব বিক্ষোভে শহরগুলোতে কমপক্ষে ২১০০টি বিক্ষোভে প্রায় ৫০ লক্ষ মানুষ অংশ নিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০