সিপিএন ডেস্ক:
২৫ অক্টোবর ২০২৫, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৮ জন

ভারতে খেলতে এসে শ্লীলতাহানির শিকার দুই ক্রিকেটার

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। চলমান বৈশ্বিক এই আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বিশ্বকাপ খেলতে এসে বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অজি ক্রিকেটাররা। শ্লীলতাহানির শিকার হয়েছেন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রদেশের ইন্দোরে এক বাইক আরোহী ওই ক্রিকেটারদের অনেকক্ষণ ধরেই অনুসরণ করছিলেন। পরে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ।

 

আরও পড়ুন:

 

পুলিশের মতে গত ২৩ অক্টোবর সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় আকিল খান নামের ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা রয়েছে অস্ট্রেলিয়ার। দুই দলই এরই মধ্যে সেমিফাইনালে নিশ্চিত করেছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নামার আগে বৃহস্পতিবার সন্ধায় খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা হোটেল থেকে বের হওয়ার পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশেই একটা একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়। দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান।

ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার ড্যানি সিমন্স স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার কথা জানতে পেরেই এসিপি হিমানি মিশ্র ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন। দুজনের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

অভিযুক্তদের ধরতে পাঁচটি থানার অফিসারদের নিয়ে একটি দল গঠন করা হয়েছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ আকিল খান নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, আকিলের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০