সিপিএন ডেস্ক:
২৫ অক্টোবর ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

সামিরা হক ছিলেন মৌসুমীকে নিয়ে সন্দিহান

ছবি: সংগৃহীত

ঢালিউড পাড়ায় দীর্ঘদিন গুঞ্জন ছিল চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর প্রেমের সম্পর্ক আছে এমন খবরে। সেই কারণে নাকি সালমান-মৌসুমী জুটি ভেঙে গিয়েছিল। তবে এবার এই বিষয়ে স্পষ্ট করলেন সালমান শাহর ব্যক্তিগত সহকারী মো. মুনসুর আলী।

এক সাক্ষাৎকারে মুনসুর আলী জানিয়েছেন, ‘সালমান শাহ শাবনূরের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখেননি। বরং, সালমানের স্ত্রী সামিরা হক ছিলেন মৌসুমীকে নিয়ে সন্দিহান। এ কারণেই ‘দেনমোহর’ সিনেমার পর সালমান আর কোনো ছবিতে মৌসুমীর সঙ্গে কাজ করতে চাননি।

 

আরও পড়ুন:

 

মুনসুর আলী বলেন, ‘দেনমোহর’ সিনেমার পর একটি অফার এসেছিল। কিন্তু সিনেমায় মৌসুমী থাকায় ভাই সেটি না করে দেন। আমি তাকে বলি, ভাই সিনেমার গল্প তো ভালো ছিল। তখন ভাই আমাকে বলেন, ‘তোমার ভাবি আমাকে এমনিতেই সন্দেহ করে। আমি আর মৌসুমীর সঙ্গে কাজ করব না। আমার সংসারে আমি সুখ চাই, শান্তি চাই।’

তিনি আরও বলেন, ‘সালমান-শাবনূরের সম্পর্ক ছিল ভাইবোনের মতো। প্রথম দেখাতেই সালমান ভাই শাবনূরকে বলেছিলেন, ‘আমার তো কোনো বোন নেই, তুমি আমার ছোট বোনের মতো’। সালমান শাহ ছিলেন অত্যন্ত ভদ্র, পরিশ্রমী ও পরিবারের প্রতি নিবেদিত। শুটিং শেষে তিনি কখনো আড্ডা দিতেন না, দ্রুত বাড়ি ফিরতেন। সবসময় নারীদের সম্মান করতেন।’

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে সালমান শাহর বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন এটিকে আত্মহত্যা হিসেবে দেখা হলেও, ২৯ বছর পর আদালত হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন।

মুনসুর আলীর কথায়, সামিরা হকের সন্দেহের কারণে ঢালিউডে ভেঙে গেছে সালমান-মৌসুমী জুটি। এর ফলে ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ জুটি গড়েন চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০