সিপিএন ডেস্ক:
২২ নভেম্বর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯১ জন

পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার প্রাণ বলে যাকে জানে সবাই সেই পুরান ঢাকার অধিকাংশ ভবন ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়াম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশালের বিভিন্ন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় বিভিন্ন ভবনের সামনে থাকা অবৈধ তাঁবু ও ছাউনি উচ্ছেদের নির্দেশ দেন ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি বলেন, পুরান ঢাকার শত বছরের পুরোনো ভবনের ঐতিহ্য রক্ষা করেই নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নিয়েছে রাজউক।

আরও পড়ুন:

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম আরও বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা সাতপ দিনের মধ্যে জমা না দিলে ভবনটি সিলগালা করা হবে।

তিনি বলেন, এক কাঠার কম জমিতে রাজউক কোনো প্ল্যান অনুমোদন করে না। অনেকেই জোর করে নির্মাণ করছেন; তাদের মিটার কেটে দেওয়া হচ্ছে। তারপরও কেউ কেউ চোরাই মিটার বা জেনারেটর ব্যবহার করে কাজ চালাচ্ছেন।

কম জমিতে থাকা পুরোনো বা উঁচু ভবন একসঙ্গে ভেঙে কয়েকজন মিলে নতুন ভবন নির্মাণের পরামর্শ দেন রাজউক চেয়ারম্যান। তিনি মনে করেন, এতে আপাত ক্ষতি হলেও নতুন ভবনের উচ্চতা ও সুযোগ–সুবিধা তাদের আর্থিকভাবে লাভবান করবে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবারের (২১ নভেম্বর) ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থাপনা ও ভবন ভেঙে বা হেলে পড়েছে। পুরান ঢাকার কসাইটুলীতে রেলিং ধসে ৩ জনসহ সারা দেশে মোট ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ, যারা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত সরকারি হাসপাতালগুলোতে পাঁচ শতাধিক আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০