
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদসহ মোট ১৩ জন নেতা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তারা দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকার দলের একাংশের অস্থায়ী কার্যালয়ে ডেকে আনা এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সংশ্লিষ্ট নেতারা।
জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মীর দুলাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা শুনেছেন এবং সংশ্লিষ্ট নেতারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে বিষয়টি অবহিত করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু ও অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্যসচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্যসচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস। এছাড়া সদস্য পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান এবং সোফায়েল আহমেদ।
মন্তব্য করুন