সিপি নিউজ ডেস্ক
১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪০ জন

আবারও আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র-চীন

ছবিঃ সংগৃহিত

বিশ্বরাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রচীন আবারও কূটনৈতিক আলোচনার টেবিলে বসেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলন-এর ফাঁকে মুখোমুখি বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকের খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

বৈঠকে ওয়াশিংটন–বেইজিং সম্পর্ককে স্থিতিশীল ও গঠনমূলক ধারায় এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন দুই মন্ত্রী। পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপরও জোর দেন তারা।

ওয়াং ই জানান, দুই দেশের প্রেসিডেন্ট ইতোমধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য কৌশলগত দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ২০২৬ সালে পারস্পরিক শ্রদ্ধা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করবে উভয় দেশ।

চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দ্বন্দ্ব ও বিরোধ বাড়ানোর পরিবর্তে সংলাপ ও সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়াই বর্তমান সময়ের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নানা ইস্যুতে মতপার্থক্য থাকলেও দুই পরাশক্তির এই বৈঠক ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা বহন করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০