আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৬ জন

ফের কড়াকড়িতে হরমুজ প্রণালি, কারণ জানাল ইরান

ফের কড়াকড়িতে হরমুজ প্রণালি, কারণ জানাল ইরান
ফের কড়াকড়িতে হরমুজ প্রণালি, কারণ জানাল ইরান

বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য কয়েক ঘণ্টা উন্মুক্ত রাখার পর আবারও হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আগের অবস্থাই বহাল থাকবে।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালির পূর্ণ ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ আবারও সশস্ত্র বাহিনীর হাতে ফিরেছে। তাদের দাবি, ইরানের গন্তব্যে যাওয়া বা ইরান থেকে আসা জাহাজের স্বাধীন চলাচল যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করছে, যা আন্তর্জাতিক নৌ আইনের পরিপন্থী এবং “সমুদ্রদস্যুতার” শামিল।

ফের কড়াকড়িতে হরমুজ প্রণালি, কারণ জানাল ইরান 

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, সাময়িক যুদ্ধবিরতির সময় বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালিটি খোলা থাকবে। সেই ঘোষণার পর সীমিত সংখ্যক কিছু তেলবাহী জাহাজ ও বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করে। তবে নতুন করে নিয়ন্ত্রণ আরোপের ফলে পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

বিশ্ব জ্বালানি বাজারে হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলে। বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা দীর্ঘায়িত হলে তেলের দাম, পরিবহন ব্যয় এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা নতুন চাপের মুখে পড়তে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০