সিপিএন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৫ জন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সদর দফতরের কাছে বিস্ফোরণ, নিহত ১০

পাকিস্তানের কোয়েটার ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরের কাছে একটি ব্যস্ত রাস্তায় বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “বিস্ফোরণে ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। আহতদের সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে।”

এদিকে, সিভিল লাইনস পুলিশ স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর বলেছেন, “বিস্ফোরণের পর আটটি মৃতদেহ সিভিল হাসপাতালে আনা হয়েছে।”

আরো পড়ুন : 

 

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) স্পেশাল অপারেশনস কোয়েটা মুহাম্মদ বালুচ বলেছেন, “মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সদর দফতরের কাছে হালি রোডের দিকে একটি বিস্ফোরকবাহী গাড়ি মোড় নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।”

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেছেন, “ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়া দেখিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করে। সন্ত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সংকল্পকে দুর্বল করতে পারে না। জনগণ এবং নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি শহীদদের পরিবারের সাথে সংহতি প্রকাশ করছি, তাদের মর্যাদার উন্নতি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” সূত্র: ডন নিউজ, আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০