
টানা কয়েক দিন ধরে তাইওয়ানের আকাশ ও জলসীমার আশপাশে চিনা সামরিক বিমান ও নৌযানের গতিবিধি নজরে এসেছে বলে জানিয়েছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রক (এমএনডি)। তাদের দাবি, একাধিক ক্ষেত্রে চিনা বিমান তাইওয়ান প্রণালীর তথাকথিত মধ্যরেখা অতিক্রম করেছে, যা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
রবিবার এমএনডি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত তারা তাইওয়ানের চারপাশে ৪টি পিএলএ বিমান, ৬টি প্ল্যানের নৌযান এবং ১টি চিনা সরকারি জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। এর মধ্যে ৪টি বিমান অভিযানের একটিতে মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তরাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করা হয়েছে। সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বিবৃতিতে মন্ত্রক জানায়, পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়াও জানানো হয়েছে।
এর আগের দিন শনিবারও অনুরূপ পরিস্থিতির কথা জানায় এমএনডি। তাদের তথ্য অনুযায়ী, সকাল ৬টা পর্যন্ত তাইওয়ানের আশপাশে ৩টি চিনা সামরিক বিমান ও ৬টি নৌযানের চলাচল লক্ষ্য করা যায়। এই তিনটি বিমান অভিযানের মধ্যে একটি মধ্যরেখা পেরিয়ে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম এডিআইজেড-এ প্রবেশ করে। তখনও পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রক।
মন্তব্য করুন