
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভোলা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ফজলুল করিমের পক্ষে গ্রামটির বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন দলের কর্মীরা। প্রচারণা দলটি চৌকিদার বাড়ি এলাকায় পৌঁছালে টবগী ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সঙ্গে একই ইউনিয়নের জামায়াত আমীর আব্দুল হালিমের কথা কাটাকাটি হয়।
বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় দলের অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মন্তব্য করুন