সিপি নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৫:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৪ জন

শরীয়তপুরের ৫০ গ্রামে শুক্রবার ঈদ উদযাপন

শরীয়তপুরের ৫০ গ্রামে শুক্রবার ঈদ উদযাপন, ছবিঃ সংগৃহিত

শরীয়তপুরের প্রায় ৫০টি গ্রামের কয়েক হাজার মুসল্লি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রচলিত ধর্মীয় রীতি অনুযায়ী, তারা একদিন আগে রোজা শেষ করে ঈদ পালন করেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের গদীনশীন পীর সৈয়দ বেলাল নূরী।

স্থানীয়ভাবে জানা যায়, সুফি সাধক জান শরীফ শাহ সুরেশ্বরীর প্রতিষ্ঠিত সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে এই প্রথা অনুসরণ করে আসছেন। বিশেষ করে ১৯২৮ সাল থেকে তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন শুরু করেন।

নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চন্ডিপুর এবং ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ দারাগড়সহ জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা প্রায় ৪০ হাজার মানুষ এই উদযাপনে অংশ নেবেন বলে জানা গেছে।

দরবার শরীফ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও আলাদা মাঠে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত এসব জামাতে ইমামতি করবেন পীর সৈয়দ বেলাল নূরী এবং মাওলানা মো. জুলহাস উদ্দিন।

অনুসারীদের একজন মনসুর মৃধা জানান, এটি তাদের পারিবারিক ও ধর্মীয় ঐতিহ্যের অংশ। পূর্বপুরুষদের অনুসরণ করে তারা প্রতি বছরই এভাবে ঈদ পালন করে থাকেন।

এ বিষয়ে পীর সৈয়দ বেলাল নূরী বলেন, পৃথিবীর যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেটিকে ভিত্তি করেই তারা রোজা ও ঈদ নির্ধারণ করেন। সেই বিশ্বাস থেকেই তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ধর্মীয় কার্যক্রম পালন করেন।

ইতোমধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ঈদকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং দরবার শরীফ কর্তৃপক্ষ নামাজসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০