সিপিএন ডেস্ক:
১৫ অক্টোবর ২০২৫, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

১৫ বছরে এটিই অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল দল: স্টুয়ার্ট ব্রড

ছবি: সংগৃহীত

অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের সাফল্য বরাবরই বিরল। টানা তিন সফরে কোনো জয় না পাওয়ার হতাশা তাদের পিছু ছাড়েনি। তবে আসন্ন সিরিজে ভাগ্য বদলাতে পারে বলে মনে করছেন সাবেক ইংলিশ তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। তার দাবি, বর্তমান অজিরা শক্তিতে ২০১০ সালের পর সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

২০১০-১১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে ৩-১ ব্যবধানে অ্যাশেজ জেতা ইংল্যান্ড দলের সদস্য ছিলেন ব্রড। ২০২৩ সালে ঘরের মাঠে অ্যাশেজ খেলেই অবসরে যান তিনি। সম্প্রতি বিবিসির একটি পডকাস্টে এসে ব্রড এসব বলেছেন।

আরও পড়ুন:

ব্রড বলেন,‘অস্ট্রেলিয়ায় গিয়ে জেতাটা বরাবরই ইংল্যান্ড বা অন্য যেকোনো দলের জন্য ভীষণ কঠিন। কিন্তু এখানে মূল প্রশ্ন হলো,কোন দলটি বেশি চাপে আছে? আমার ধারণা, অস্ট্রেলিয়াই সবচেয়ে বেশি চাপে। কারণ তাদের কাছ থেকে ঘরের মাঠে জয় ছাড়া আর কিছুই আশা করা হয় না।’

ডেভিড ওয়ার্নারের অবসরের পর ওপেনিং জুটি নিয়ে এবং অধিনায়ক প্যাট কামিন্সের ফিটনেস নিয়েও ব্রড প্রশ্ন তোলেন। তার মতে, এই অজিরা ২০১০ সালের পর সবচেয়ে দুর্বল, বিপরীতে এটি হতে যাচ্ছে ইংল্যান্ডের সবচেয়ে শক্তিশালী টেস্ট দল।

ব্রড মনে করেন, আগামী অ্যাশেজ সিরিজে নামতে যাওয়া অস্ট্রেলিয়া দল ২০১০ সালের পর সবচেয়ে দুর্বল। তার ভাষায়,‘আমার এই ভাবনাকে অযৌক্তিক বলা যাবে না, এটি আসলে কোনো মতামত নয় বরং বাস্তবতা। ২০১০ সালের পর সম্ভবত এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বল দল—সেই বছরই ইংল্যান্ড শেষবার (অস্ট্রেলিয়ায়) অ্যাশেজ জিতেছিল। আর এর বিপরীতে, এটি ২০১০ সালের পর ইংল্যান্ডের সেরা টেস্ট দল।’

গত আট বছর ধরে অ্যাশেজ ট্রফি অস্ট্রেলিয়ার ঘরেই থাকলেও ব্রড বিশ্বাস করেন, এবার চিত্র পাল্টে যাবে। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই শুরু হবে আগামী ২১ নভেম্বর পার্থে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০