সিপিএন ডেস্ক:
৩০ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

অস্ট্রেলিয়ায় মিলল দুষ্প্রাপ্য উল্কাপিণ্ড, সোনার চেয়েও দামি

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কাছে মেরিবোরো এলাকায় সোনা খুঁজতে গিয়ে অবিশ্বাস্য এক বস্তু আবিষ্কার করেন ডেভিড হোল নামে এক ব্যক্তি। ২০১৫ সালে হলুদ মাটির নিচে তিনি একটি লালচে, অস্বাভাবিক ভারী পাথর খুঁজে পান। ওই অঞ্চল অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সোনার খনি এলাকা হওয়ায় তিনি ভেবেছিলেন, পাথরটিতে নিশ্চয়ই সোনার বড় টুকরো লুকানো আছে।

তিনি পাথরটি বাড়িতে এনে বছরের পর বছর তা ভাঙার চেষ্টা করেন—করাত, ড্রিল, গ্রাইন্ডার, এমনকি অ্যাসিড ও বড় হাতুড়ি ব্যবহার করে। কিন্তু কিছুতেই এটি খোলা যাচ্ছিল না। শেষ পর্যন্ত রহস্য ভেদ না করতে পেরে তিনি পাথরটি নিয়ে যান মেলবোর্ন মিউজিয়ামে।

বিশেষজ্ঞরা পরীক্ষা করে জানান, এটি সোনা নয়; বরং একটি বিরল লৌহ-নিকেল উল্কাপিণ্ড, যার বৈজ্ঞানিক মূল্য সোনার চেয়েও অনেক বেশি। ভূতাত্ত্বিক ডারমট হেনরি জানান, পাথরটির গায়ে ছোট ছোট গর্ত ও খাঁজ ছিল। এগুলো তৈরি হয় যখন উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে প্রবেশ করে এবং বাইরের অংশ গলে যায়।

আরও পড়ুন

হেনরি আরও বলেন, বহু বছর কাজ করে তিনি হাজারো পাথর পরীক্ষা করেছেন, কিন্তু তার মধ্যে মাত্র দুটি আসল উল্কাপিণ্ড ছিল—এটি তার একটি।

বিজ্ঞানীরা পরে উল্কাপিণ্ডটির ওপর গবেষণা করেন। ১৭ কেজি ওজনের এই পাথরটির বয়স প্রায় ৪.৬ বিলিয়ন বছর, অর্থাৎ সৌরজগতের শুরুর সময়ের। এটি একটি H5 ordinary chondrite, যাতে প্রচুর লোহা রয়েছে। হীরের করাত দিয়ে কেটে ভেতরের অংশ দেখা হলে তাতে ছোট ছোট ধাতব কণার মতো ক্রিস্টাল পাওয়া যায়, যাকে কনড্রুল বলা হয়।

গবেষকদের মতে, উল্কাপিণ্ড হলো মহাকাশ জানার সবচেয়ে সস্তা উপায়। এগুলো আমাদেরকে সৌরজগতের জন্ম, গঠন ও রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দেয়। কিছু উল্কাপিণ্ডে পৃথিবীর গভীর স্তরের মতো উপাদানও পাওয়া যায়। আবার কিছু উল্কায় থাকে অ্যামিনো অ্যাসিডের মতো জৈব অণু, যা জীবনের বুনিয়াদি উপাদান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০