সিপিএন ডেস্ক:
৪ ডিসেম্বর ২০২৫, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮১ জন

যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত

যুক্তরাজ্যে দুই বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির ল্যাঙ্কাশায়ার ও কাম্ব্রিয়ার বিভিন্ন শহর এবং গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১১টা ২৩ মিনিটের পর ল্যাঙ্কাশায়ারের উপকূলীয় গ্রাম সিলভারডেলের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর মাত্রা ছিল ৩.৩।

জানা গেছে, কেন্দ্র থেকে প্রায় ১২ মাইল দূর পর্যন্ত মানুষ এই কম্পন টের পেয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাদের বাড়ি কেঁপে ওঠে। অনেকে বলছেন, যেন মাটির নিচে বিস্ফোরণ হয়েছে বা এলাকা বোমা হামলার শিকার হয়েছে।

ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে (বিজিএস) নিশ্চিত করেছে, এটি ২০২৩ সালে স্ট্যাফোর্ডশায়ারের ৩.৩ মাত্রার ভূমিকম্পের পর ইংল্যান্ডে আঘাত হানা সবচেয়ে বড় ভূমিকম্প।

আরও পড়ুন

যুক্তরাজ্যে এমন মাত্রার ভূমিকম্প খুবই বিরল। প্রতিবছর যে ২০০ থেকে ৩০০টি ভূকম্পন রেকর্ড করা হয়, তার মাত্র ১০ শতাংশ মানুষ অনুভব করতে পারেন।

বিজিএস জানায়, দেশে বছরে দুই-তিনটি এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্প হয়, তবে উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ২০০৯ সালে মোরকাম্বে বেতে ৩.৭ মাত্রার কম্পনের পর এটি সবচেয়ে বড়।

ভূমিকম্পের পর অনেকে লিখেছেন অনলাইনে, ভূমিকম্পটি মাটির নিচে বিস্ফোরণের মতো লেগেছে এবং এই কম্পন এত জোরে ছিল যে, পুরো বাড়ি কেঁপে ওঠে।

ওয়েবসাইট ভলকানো ডিসকভারি এক হাজারের বেশি মানুষের অভিজ্ঞতার বর্ণনা পেয়েছে, যেখানে অধিকাংশই হালকা বা দুর্বল কম্পন অনুভবের কথা জানিয়েছেন। কেন্দ্র থেকে পাঁচ মাইল দূরের কার্নফোর্থে অনেকে বাড়ি কেঁপে ওঠার কথা বলেন।

এক স্থানীয় পাবের মালিক সারা জানান, ভূমিকম্পের সময় বার কাউন্টারের পিছনের গ্লাসগুলো কেঁপে ওঠে। তিনি বলেন, কিছু ভাঙেনি, কিন্তু খুব অদ্ভুত লাগছিল। এমন কিছু আগে কখনও অনুভব করিনি।

এক বাসিন্দা বলেন, মনে হয়েছিল শহরটায় বোমা ফাটলো, আরেকজন প্রথমে ভেবেছিলেন কাছের হেইশাম পারমাণবিক কেন্দ্রের কোনও বড় বিস্ফোরণ হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০