পটোল এমনই একটি সবজি, যেটা মাছ থেকে শুরু করে পাঁচমিশালি তরকারি পর্যন্ত সবকিছুর সঙ্গেই পটোল দেওয়া যায়। তা ছাড়া পটোল ভাজা বা আলু পটোলের তরকারি তো বাঙালির ঘরে ঘরে হয়ে থাকে।
সেক্ষেত্রে পটোলের খোসাটাও ফেলা যায় না অনেকেই পটোলের খোসা বাটা খেতে ভালোবাসেন। আর পটোলের বিচিও ফেলা যায় না।
কিন্তু অনেকে আবার পটোলের বিচি খেতে পছন্দ করেন না। কিন্তু জানেন কি, পটোলের বিচিতে আছে অনেক উপকারিতা?
পটোলের বিচির পুষ্টিগুণ
পটোল কচি হোক বা একটু বড় ধরনের, সবকিছুতেই বিকসমেদ পটোল খেলে আপনার শরীরের বিভিন্ন রকম সমস্যা থেকে দূরে থাকবেন এবং পুষ্টিও মিলবে।
পটোলের বিচি ফেলে না দিয়ে খেলে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্টের সরবরাহ। এই বিচিগুলো ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে।
চলুন, এবার জেনে নেওয়া যাক পটোলের বিচির উপকারিতা
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি : পটোলের বিচিতে থাকা উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, যা জ্বর, সর্দি ও কাশি কমাতে সহায়ক।
কোলেস্টেরল ও সুগার নিয়ন্ত্রণ : পটোলের বিচি কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন সমৃদ্ধ : এই বিচিতে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান থাকে, যা শরীরের জন্য উপকারী।
ত্বক ও চুলের স্বাস্থ্য : ভিটামিন এ এবং সি থাকার কারণে পটোলের বিচি ত্বককে উজ্জ্বল রাখতে ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
অনেকেই পটোল রান্নার সময় বিচিগুলো ফেলে দেন। তবে এই বিচিগুলো চিবিয়ে খাওয়া যেতে পারে এবং এতে অনেক পুষ্টি উপাদানও রয়েছে।
পটোল একটি জনপ্রিয় সবজি, যা গ্রীষ্মকালে পাওয়া যায় এবং এর বিচিগুলো ফেলে না দিয়ে খেলে অতিরিক্ত পুষ্টি পাওয়া যায়।
মন্তব্য করুন