সিপিএন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৭ জন

প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ ট্যাক্সিং করার সময় ঘটনাটি ঘটে। যাত্রীর আসনের পকেটে রাখা পাওয়ার ব্যাংকে হঠাৎ আগুন ধরে গেলে কেবিন ক্রুরা সঙ্গে সঙ্গে তা নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়, ফ্লাইটটি নিরাপত্তার স্বার্থে পার্কিং এলাকায় ফিরে আসে এবং ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী ব্যবস্থা নেন। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরোপুরি নিভে যায়।

সংস্থাটি জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি পুনরায় উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, এয়ারবাস এ৩২০ এনইও মডেলের বিমানটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো সময় শান্ত ছিলেন এবং ক্রুদের সঙ্গে সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটে মোট যাত্রীর সংখ্যা প্রকাশ করা হয়নি।

এর আগে গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০