
দীর্ঘমেয়াদি বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য আইনি কাঠামো প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর শাফাক নিউজ।
ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান ‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং পারমাণবিক নিরাপত্তা ও তদারকি (সেফগার্ডস) বিষয়ক একটি দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেন।
মার্কিন জ্বালানি বিভাগের মতে, এসব চুক্তি আগামী কয়েক দশক ধরে বহু বিলিয়ন ডলারের বেসামরিক পারমাণবিক সহযোগিতার ভিত্তি তৈরি করবে। একই সঙ্গে এগুলো পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে আন্তর্জাতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে এবং নিরাপদ ও শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে দুই দেশের সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।
মন্তব্য করুন