সিপিএন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ৪:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৮ জন

বিটিভির মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার শুরু

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিশেষ কমিটি।

বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট গীতিকার ও সুরকার হাশিম উদ্দিন এবং সদস্য সচিব পলাশ সাউয়ের লিখিত অভিযোগের ভিত্তিতেই মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে এই বিচার শুরু হয়। অভিযোগে বলা হয়, অনুষ্ঠান প্রযোজনায় দুর্নীতির মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিট বিভাগ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে।

আরও পড়ুন

এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রচার ও প্রকাশিত হয়েছে। কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিটিভিতে প্রচারিত একটি ব্যঙ্গাত্মক নাটকের ঘটনায়ও মাহবুবা ফেরদৌসকে শোকজ নোটিশ দেওয়া হয়। ওই ঘটনায় দুই অনুষ্ঠান প্রযোজককে বরখাস্ত করা হয়েছিল।

প্রধান উপদেষ্টার দপ্তর, তথ্য উপদেষ্টা, তথ্য সচিব এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় দুর্নীতির এই অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা হাশিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। যারা সহযোগিতা করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০