সিপিএন ডেস্ক
১০ নভেম্বর ২০২৫, ৯:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৪ জন

ছোট ছোট যেসব আমল বদলে দেবে জীবন

জীবন বদলাতে বড় কোনো কাজ সবসময় দরকার হয় না। কখনও কখনও অতি ছোট একটি আমলই আল্লাহর কাছে এত প্রিয় হয়, যা বান্দার তাকদির পাল্টে দিতে পারে, দুঃখ মুছে দিতে পারে, এমনকি জান্নাতের পথ খুলে দিতে পারে। এমন কিছু ছোট আমলই আজ তুলে ধরছি-

১. হাসিমুখে কারও সঙ্গে দেখা করা

একটি হাসি কাউকে অনুপ্রাণিত করতে পারে, দুঃখে থাকা হৃদয়ে আলো ছড়াতে পারে। আর এ হাসিই তোমার জন্য হবে সওয়াবের খাতায় সদকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

تَبَسُّمُكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ

‘তোমার ভাইয়ের মুখে হাসিমুখে তাকানোও তোমার জন্য সদকা।’ (তিরমিজি ১৯৫৬)

২. নিয়মিত অল্প হলেও কুরআন পড়া

হে মুমিন! প্রতিদিন অল্প বা মাত্র ৫ আয়াত হলেও কুরআন পড়ুন। নিয়মিত অল্প কুরআন পড়লেও আপনার হৃদয় ও জীবন হবে আলোকিত। আল্লাহ তাআলা বলেন-

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

‘তোমরা কুরআনের যতটুকু সহজ মনে হয়, ততটুকু পড়ো।’ (সুরা আল-মুজ্জাম্মিল: আয়াত ২০)

৩. তাসবিহ ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ পড়া

মাত্র দুই-চার মিনিটের পড়া সম্ভব ছোট্ট একটি তাসবিহ। যে তাসবিহের জিকিরে তোমার হৃদয় পরিষ্কার করে, পাপ মোচন করে, রুহে প্রশান্তি আনে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

‘যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ একশবার বলে, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনার সমান হয়।’ (বুখারি ৬৪০৫, মুসলিম ২৬৯১)

আরও পড়ুন

রাতের সেই দোয়া— যা আল্লাহ ফেরত দেন না
৪. সালাম দেওয়া

কাউকে ‘আসসালামু আলাইকুম’ বলে সম্বোধন করলে তাদের পরস্পরের সম্পর্কের বন্ধন শক্ত হয়, ভালোবাসা বাড়ে এবং জান্নাতের পথ সহজ করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ

‘তোমরা একে অপরের মাঝে সালাম প্রচার করো।’ (মুসলিম ৫৪)

৫. রাতের শেষ প্রহরের নামাজ ও দোয়া

শুধু ২ রাকাত তাহাজ্জুদ নামাজ ও আন্তরিক দোয়া—এটাই হতে পারে তোমার জীবনের মোড় ঘুরানোর মুহূর্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا

‘আমাদের রব প্রতি রাতে পৃথিবীর আকাশে অবতীর্ণ হন এবং বলেন, কে আছে যে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব?’ (বুখারি ১১৪৫)

৬. অন্যের জন্য দোয়া করা

যখন তুমি অন্যের জন্য কল্যাণ চাও, দোয়া কর তখন ফেরেশতারাও তোমার জন্য একই দোয়া করতে থাকে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন-

دَعْوَةُ الْمُسْلِمِ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ

‘যে মুসলমান তার ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া করে, সেই দোয়া কবুল হয়।’ (মুসলিম ২৭৩২)

ছোট ছোট এ আমলগুলো হয়তো মানুষের চোখে তুচ্ছ, কিন্তু আল্লাহর কাছে এগুলোই বড়। একটি হাসি, একটি দোয়া, একটি জিকির, একটি সালাম— এগুলোই হয়তো হতে পারে তোমার জান্নাতের চাবি। কেননা কুরআনে আল্লাহ তাআলা অণু পরিমাণ নেক আমলকেও গুরুত্ব দেবেন। আল্লাহ তাআলা বলেন-

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ

‘যে অণু পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখবে।’ (সুরা আয-যিলযাল: আয়াত ৭)

সুতরাং কোনো ছোট আমলকে ছোট মনে করবেন না। আল্লাহর কাছে ছোট্ট একটি ‘সুবহানাল্লাহ’ হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০