সিপিএন ডেস্ক:
১৫ নভেম্বর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৪ জন

বিহারের বিধানসভায় বাজিমাত, কে এই মৈথিলী ঠাকুর?

ছবি: সংগৃহীত

বিহারের বিধানসভা নির্বাচনে বাজিমাত করেছেন ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হিসেবে ভূমিধস জয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী।

আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে।

সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্মগ্রহণ করেন। বাবা ও দাদার কাছ থেকে শাস্ত্রীয় ও লোকসংগীত শিক্ষা গ্রহণ করেছেন। ২০১৭ সালে তিনি টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হন এবং সামাজিক মাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশনার জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

মাত্র ২৫ বছর বয়সী মৈথিলীর বড় অংকের সম্পত্তি রয়েছে। নির্বাচনি হলফনামায় তার কয়েক কোটি রুপির সম্পদের তথ্য উল্লেখ আছে। তার ব্যাংক ব্যালেন্স কোটি রুপির ওপরে, অলংকারের মূল্য প্রায় ৫০ লাখ, ৩ কোটি রুপির একটি ফ্ল্যাট এবং প্রায় ৯০ লাখ রুপির একটি জমির অর্ধেক মালিকানা তার নামে রয়েছে। সূত্র: নিউজ এইটিন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০