সিপিএন ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

এপস্টিনের নথি প্রকাশের বিলে সই করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি এমন একটি বিলে সই করেছেন যাতে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন-সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এখন বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে, যেন তা সহজে খোঁজা যায় ও ডাউনলোড করা যায়।

এর আগে এসব নথি প্রকাশে ট্রাম্প রাজি ছিলেন না। কিন্তু ভুক্তভোগীদের তীব্র আপত্তি ও নিজের রিপাবলিকান পার্টির চাপের মুখে তিনি গত সপ্তাহে মত বদলাতে বাধ্য হন।

তার সমর্থন পাওয়ার পর মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেট— কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়।

আরও পড়ুন

এ বিষয়ে বুধবার (১৯ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ইচ্ছাকৃতভাবে এপস্টিন ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

তিনি লেখেন, ডেমোক্র্যাটদের আসল মুখোশ এবং এপস্টিনের সঙ্গে তাদের যোগসাজশ শিগগিরই প্রকাশ পাবে—কারণ আমি ঠিক এখনই এপস্টিন ফাইল প্রকাশের বিলে সই করেছি!

এর আগে প্রতিনিধি পরিষদে ৪২৭–১ ভোটে বিলটি পাস হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি—সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

গত সপ্তাহে এপস্টিনের ব্যক্তিগত সম্পদ–সংক্রান্ত প্রায় ২০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়, যার কিছুতে সরাসরি ট্রাম্পের নামও আছে।

ট্রাম্পের সঙ্গে এক সময় এপস্টেইনের ভালো সম্পর্ক ছিল। তিনি অবশ্য এপস্টিনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এপস্টিনের সঙ্গে রিপাবলিকানদের কোনো সম্পর্কই নেই।

প্রেসিডেন্ট সই করলেও এপস্টিনের সব নথি প্রকাশ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিল অনুযায়ী, যদি কোনো অংশ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হয়, তা নাও প্রকাশ করা হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০