সিলেট প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৩ জন

চোরাইপথে এবার ‘ভারতীয় আয়ুবের্দিকের ‘শক্তিবর্ধক’’

বিজিবির অভিযানে জব্দ করা ভারতীয় চোরাই পণ্য। ইনসেটে শক্তিবর্ধক ভারতীয় ওষুধের কৌটা

ভারতীয় আয়ুবের্দিকের ‘শক্তিবর্ধক’ ওষুধ হেলথ ফিট ক্যাপসুল এখন বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলের চোরাচালানের তালিকায় ওঠেছে। সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্সের চোরাচালানবিরোধী অভিযানে ধরা পড়েছে ভারতীয় শক্তিবর্ধক এই ওষুধসহ প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় ওষুধসহ প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।

আরও পড়ুন:

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক খবরের কাগজকে এ তথ্য নিশ্চিত করে জানান, হেলথ ফিট মেডিসিনের ৯৮টি কৌটা জব্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ সেপ্টেম্বর সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সুনামগঞ্জের দোয়রাবাজার উপজেলার বাংলাবাজার, সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেলের মিটার, ফুচকা, মোটরসাইকেল যন্ত্রাংশ জব্দ করে।

এছাড়া, জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ি, লেহেঙ্গা থান কাপড়, এবং মেডিসিন জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজারমূল্য ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।

চোরাচালানের তালিকায় ওঠা ভারতীয় ওষুধ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তের যে পথ দিয়ে আগে চিনি চোরাচালান হতো, সেই সব পথ দিয়ে নিত্যনতুন পণ্যের সঙ্গে ভারতীয় শক্তিবর্ধক ওষুধ আসছে। শীতকালে ওষুধটির চাহিদা বেশি থাকে। এসব ওষুধের ক্রেতা গ্রাম এলাকার হাটবাজরের বিভিন্ন ওষুধের দোকান। এছাড়া, সিলেট নগরীর কিছু ক্লিনিক ও ওষুধের দোকানেও রাখা হয়। দামের তারতম্য থাকায় চোরাই চক্রের মাধ্যমে ওষুধগুলো বাজারজাত করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০