সিপিএন ডেস্ক:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৮ জন

আখতারকে হেনস্তায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহ’র

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে মুখ খুললেন তিনি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি আখতারের ওপর হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন:

হাসনাত আব্দুল্লাহ লিখেন, হাসিনার পুলিশ লীগ, কোট-কাচারিও আখতারকে দমন করতে পারেনি। আর এসব উচ্ছিষ্ট, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত দালালরা বিদেশে বসে প্রতিবাদের প্রতীক আখতারকে দমন করতে পারবে?

তিনি লিখেন, আওয়ামী দালালদের পক্ষে টকশো আর যুগলবন্দি কলামে যারা ‘সম্মতি’ উৎপাদন করে, তাদেরও কেন প্রত্যাখ্যান করা উচিত — এটা না বুঝলে, কিছুদিন পর এই আক্রমণের শিকার হতে আপনি প্রস্তুত থাকুন।

এ সময় নিজের একটি পুরোনো স্ট্যাটাস শেয়ার করেন হাসনাত। সেখানে তিনি লিখেন, আমার ভাই Akhter Hossen এর মুক্তি চাই। যেকোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে, ডাকসু ইতিহাসে সর্বজন-সমাদৃত ও সফল নেতা আমার ভাই আখতার।

তিনি লিখেন, এই ছবি হৃদয়ে ক্রমশ রক্তক্ষরণ করছে। আপনি যে মতের, দলের বা আদর্শেরই হোন না কেন। রশি বেঁধে কোরবানির বাজারে গরু তোলার মতো আখতার ভাইকে কোর্টে তোলার এই ছবি আপনাকে ব্যথিত না করলে, জেনে নিয়েন মজলুমের এই শৃঙ্খলে আপনিও আটকা পরবেন। খুব শীঘ্রই।।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০