ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

পিস্তল, টাকা রেখে পার্লার থেকে বেরিয়ে গেলেন নারী

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি পার্লারে ব্যাগে পিস্তল-গুলি ও বিপুল নকল টাকা রেখে বেরিয়ে যান এক নারী।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদালতপাড়ায় ‘বউ সাজ’ নামে পার্লার থেকে ব্যাগটি উদ্ধার করা হয় বলে নবীনগর থানার ওসি শাহীনুর ইসলাম জানান।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হলেও তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

প্রাথমিক তদন্ত থেকে পাওয়া তথ্যের বরাতে পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে তিনটার দিকে একটি ট্রাভেল ব্যাগ হাতে রূপ চর্চার জন্য ওই পার্লারে আসেন এক নারী। পার্লারের চেয়ারে বসার কিছুক্ষণ পর তার মোবাইল ফোনে একটি কল আসে। কল পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফেরার কথা বলে ব্যাগটি রেখেই পার্লার থেকে বেরিয়ে যান ওই নারী।

আরও পড়ুন:

 

নারীটি অনেকক্ষণ পরও ফিরে না আসায় পার্লারের লোকজন ব্যাগটি খুলে আগ্নেয়াস্ত্র ও টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ওসি শাহীনুর বলেন, পুলিশ গিয়ে ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি গুলি ও ১০ লাখ ১৮ হাজার নকল টাকা জব্দ করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০