আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ৯:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৭ জন

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প

ছবিঃ সংগৃহিত

ভেনেজুয়েলায় সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, ভেনেজুয়েলার সামরিক অভিযান একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ দেখেছেন তিনি এবং তার কাছে গোটা অভিযান ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমাকে সামরিক বাহিনীর লোকজন বলেছিলেন যে পৃথিবীতে আর এমন কোনো দেশ নেই, যারা এমন নিখুঁত কৌশল অবলম্বন করতে পারে। অভিযানে আপনি যদি দেখতেন যে সত্যিই কী কী ঘটেছে…. আমি এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে একটি টিভি শো দেখছি। আর আপনি যদি আমাদের সেনাবাহিনীর গতিশীলতা, দেখতেন….এটা ছিল দারুন একটা ব্যাপার। আমাদের সেনারা দুর্দান্ত কাজ দেখিয়েছে। অন্য কেউ এত চমৎকারভাবে এ অভিযান চালাতে পারতো না।’

তিনি আরও বলেন, ‘আরও দেখুন, এমন একটা গুরুত্বপূর্ণ অভিযানে কোনো মার্কিনী বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমি শুনেছি দু’জন আহত হয়েছেন।’

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

ফক্স নিউজকে ট্রাম্প আরও বলেন, ‘এই অপারেশন বেশ জটিল ছিল। প্রচুর সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এতে। আমি মাত্র চার দিন আগে এ অভিযানের অনুমতি দিয়েছিলাম। এত অল্প সময়ের মধ্যে এমন সফল অভিযান সত্যিই দুর্দান্ত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০