খুলনা প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৪ জন

ভাঙার দুই দিনেও মেরামত হয়নি বেড়িবাঁধ, তলিয়েছে ঘরবাড়ি

ছবি: সংগৃহীত

খুলনার দাকোপে ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। হঠাৎ বাঁধ ভেঙে নদীর পানি ঢুকে প্লাবিত হয়েছে আশপাশের ছয় থেকে ৭টি গ্রাম। এতে ঘরবাড়ি, ফসল ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, দুই দিন পার হলেও এখনো বাঁধটি মেরামতের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে বেড়েই চলেছে ভুক্তভোগীদের দুর্দশা।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে অস্বাভাবিক জোয়ারে দাকোপ উপজেলার ৩০ নম্বর পোল্ডারের অধীন তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া হরিসভা মন্দির সংলগ্ন বাঁধ ভেঙে যায়।

দুই দিনেও বেড়িবাঁধ মেরামত না করায় রান্না করতে পারছে না বেশিরভাগ পরিবার। এতে ঘরবাড়ি, ফসল ও রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছে হাজারও মানুষ, অনেকে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। তলিয়ে গেছে অসংখ্য চিংড়ি ঘের ও ফসলি জমি।

এলাকাবাসী জানান, দুই বছর আগে আম্ফানসহ প্রাকৃতিক দুর্যোগে বাঁধটি ক্ষতিগ্রস্ত হলেও, তা সংস্কার শেষ না হওয়ায় ফের সেটি ভেঙে গেছে। দাকোপের বটবুনিয়া এলাকার মহেশ্বর ঢালী জানান, বেড়িবাঁধ ভেঙে যে এলাকাগুলোয় পানি ঢুকেছে, সে এলাকার ঘরগুলোয় হাঁটু সমান পানি। যাতায়াত ব্যবস্থা পুরো বন্ধ হয়ে গেছে।

ভাঙনের পর বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে স্থানীয়রা ও পাউবোর উদ্যোগে ভাঙা অংশে বালু ভর্তি জিও টিউব দিয়ে বাঁধ নির্মাণের চেষ্টা করা হচ্ছে। তবে নদীর প্রবল জোয়ার থাকায় তা ব্যর্থ হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, বাঁধ বেঙে যাওয়ার পর তাৎক্ষণিক জিও টিউব দিয়ে মেরামতের চেষ্টা করা হয়। পানিতে উচ্চ জোয়ার থাকায় দুবার যে জিও টিউব দেওয়া হয়েছে, তা ভেসে গেছে। বিকেলে আবার ভাটায় কাজ শুরু হবে। আমরা পর্যাপ্ত বালু ও জিও টিউব সরবরাহ রেখেছি।

এ ছাড়া স্থানীয় লোকজনকে নিয়ে রাতের জোয়ারের আগে যেন বাঁধ মেরামত করা যায়, সে চেষ্টা করা হচ্ছে। নদীর এ অংশের একটি বাঁক রয়েছে। যার কারণে এখানে ভাঙনের মাত্রা বেশি। নদীর ওপারে চর জমেছে। আর এ পারে ভাঙছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০