সিপিএন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪২ জন

যেভাবে মিলবে টানা ১৬ দিনের ছুটি

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে ছুটি শুরু হবে; চলবে আগামী ৭ অক্টোবর পর্যন্ত। এর মাঝে ৮ ও ৯ অক্টোবর (বুধ ও বৃহস্পতিবার) ছুটি নিলে পরের ২ দিন থাকছে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তার মানে সরকারি ছুটির ১২ দিনের সঙ্গে যুক্ত হবে আরও ৪ দিন। সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ নেওয়া যেতে পারে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূজায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৯ দিন বন্ধ থাকবে। আর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে ১২ দিন। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে মাত্র দুদিন ছুটি থাকবে।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ফলে ২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি শুরু হয়েছে। আগামী ৭ অক্টোবর প্রাথমিক বিদ্যালয়ে যথারীতি ক্লাস শুরু হবে।

আরো পড়ুন : 

আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ (শুক্র ও শনিবার) থাকায় মোট ছুটি মিলবে ১২ দিনের।

শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি কলেজেও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত টানা ১২ দিন ছুটি থাকবে। ৮ অক্টোবর থেকে ছুটি শেষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে যথারীতি ক্লাস শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০