সিপিএন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৩ জন

রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, দেশে ভরি কত?

সংযুক্ত আরব আমিরাতে মূল্যবান ধাতু স্বর্ণের দাম রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টায় প্রতি আউন্স স্বর্ণ ৪,২৬৬ দশমিক ২০ ডলারে লেনদেন হয়, যা আগের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি।

‘সোনার শহর’ হিসেবে পরিচিত দুবাইতেও স্বর্ণের দাম ছুঁয়েছে নতুন মাইলফলক। ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো প্রতি গ্রামে ৫০০ দিরহাম ছাড়িয়ে গেছে।

এই অবস্থায় বিশ্লেষকরা খুচরা বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। তাদের মতে, বাজারে প্রবেশের জন্য এখনই উপযুক্ত সময় নয়। বরং ৫–১০ শতাংশ দামের পতন হলে সেটাই হতে পারে বিনিয়োগের আদর্শ সুযোগ।

আরও পড়ুন

পেপারস্টোন-এর গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, ‘এই মুহূর্তে অনেকেই স্বর্ণে বড় পজিশন ধরে রেখেছে। তাই ছোটখাটো পতনের সময়ই অনেক বিনিয়োগকারী বাজারে ঢোকার চেষ্টা করছেন। যদিও বড় ধরনের পতনের আশঙ্কা নেই, তবে ৫–১০ শতাংশ দাম কমলে সেটিই হবে পরবর্তী বড় ঊর্ধ্বগতির আগে একটি আদর্শ এন্ট্রি পয়েন্ট।’

তিনি আরও জানান, ‘যদিও স্বর্ণের দাম অনেক বেড়েছে, বড় বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো এখনো পর্যাপ্ত পরিমাণে স্বর্ণ ধারণ করেনি। যেহেতু স্বর্ণ অন্যান্য সম্পদের সঙ্গে তুলনামূলকভাবে অপ্রাসঙ্গিক, এটি পোর্টফোলিও বৈচিত্র্যের জন্য অত্যন্ত কার্যকর।’

এদিকে দেশের বাজারে আজ (সোমবার) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকার বিক্রি হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০