প্রবাস ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫৭ জন

ভোট দিবেন প্রবাসীরাও, ভোটার হতে যা যা করনীয়

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে কী কী দলিল প্রয়োজন হবে, তা নির্ধারণ করে একটি পরিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদেরও ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার সুযোগ রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, আজ বুধবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ–সংক্রান্ত পরিপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সংশ্লিষ্ট সব হাইকমিশনার/রাষ্ট্রদূত বরাবরও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে। সেখানে ভোটার হতে সব মিলিয়ে ১১ ধরনের দলিল প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে সব দলিল সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যেসব দলিল প্রয়োজন হবে, সেগুলো হলো ১. অনলাইনে পূরণ করা আবেদনপত্র ফরম।

২. নির্বাচন কমিশনের ‘বিশেষ এলাকা’ হিসেবে ঘোষিত চট্টগ্রাম বিভাগের ৫৬টি উপজেলা/থানার জন্য অতিরিক্ত তথ্যসংবলিত ‘বিশেষ তথ্য ফরম’।

৩. মেয়াদসংবলিত বাংলাদেশি পাসপোর্টের কপি/মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি/বিদেশি পাসপোর্টের কপি/সংশ্লিষ্ট দেশে বসবাসকারী এনআইডিধারী ব্যক্তির কাছ থেকে আবেদনকারী বাংলাদেশি মর্মে নেওয়া প্রত্যয়নপত্র (নির্ধারতি ফরমে)।

৪. বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের কপি (অনলাইন ভেরিফায়েড)।

৫. পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি।

৬. আবেদনকারীর বাবা-মায়ের এনআইডির কপি/বাংলাদেশি অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি/বাংলাদেশি মৃত্যুসনদের কপি (মৃত হলে)/পাসপোর্টের কপি/ওয়ারিশ সনদের কপি/বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি/দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৭. শিক্ষা সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৮. ড্রাইভিং লাইসেন্স/টিআইএন (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯. নিকাহনামা এবং স্বামী/স্ত্রীর এনআইডি (প্রযোজ্য ক্ষেত্রে)।

১০. আবেদনকারীর নাগরিকত্ব সনদ (কাউন্সিলর, চেয়ারম্যান/মেয়র/সিইও/প্রশাসক কর্তৃক) (প্রযোজ্য ক্ষেত্রে)।

১১. সংশ্লিষ্ট ঠিকানাসংবলিত ইউটিলিটি বিলের কপি/হোল্ডিং ট্যাক্স রসিদ (প্রযোজ্য ক্ষেত্রে)।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইনে পূরণ করা আবেদনপত্রের তথ্য সংশ্লিষ্ট ভোটার এলাকার নির্বাচন কর্মকর্তার সরেজমিন তদন্ত প্রতিবেদন আবশ্যক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০