সিপিএন ডেস্ক:
২৩ অক্টোবর ২০২৫, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৬ জন

এবারে বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধে লড়বেন ৭ লাখের বেশি শিক্ষার্থী

ছবি: সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরই শুরু হচ্ছে নতুন এক লড়াই, ‘বিশ্ববিদ্যালয় ভর্তিযুদ্ধ’। শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে এবারও শিক্ষার্থীদের পড়তে হবে কঠিন প্রতিযোগিতার মুখে। যেখানে মেধা, প্রস্তুতি ও যোগ্যতাই নির্ধারণ করবে কারা পাবেন কাঙ্ক্ষিত আসন। সব মিলিয়ে ৭ লাখের বেশি শি*ক্ষার্থী এবার উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে এই কঠিন প্রতিযোগিতায় নামছেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষাতথ্য পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, দেশে স*রকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি, এর মধ্যে ৫৩টিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ৫০ হাজারের সামান্য বেশি।

আরও পড়ুন:

তবে তীব্র প্রতিযোগিতা হয়- মেডিকেল, প্রকৌশল ও শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে। ব্যানবেইস এর তথ্য মতে, বর্তমানে ৩৬টি সর*কারি মেডিকেল কলেজ ও পাঁচটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে মোট আসন ১৩ হাজার ৫০০। আর প্রথম সারির পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, জাহা*ঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী ও ইসলামিক বিশ্ববিদ্যালয়) আসন সংখ্যা প্রায় ২২ হাজার।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জ*ন শিক্ষার্থী। জিপিএ–৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। তবে শুধু জিপিএ–৫ নয়, জিপিএ–৪ ও ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরাও ভর্তি লড়া*ইয়ে অংশ নেবেন। জিপিএ–৪ পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার এবং জিপিএ–৩.৫ পেয়ে*ছেন ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী।

গত বছর থেকে আমরা ভর্তি পরীক্ষা চালু করেছি। এতে মেধাভিত্তিক নির্বাচনের সু*যোগ তৈরি হয়েছে, ফলে অনেক যোগ্য শিক্ষার্থী এবারও ভর্তি হতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বিশেষজ্ঞদের মতে, জিপিএ কেবল শিক্ষার্থীর একাডেমিক সাফল্যের সূচক; বিশ্ববিদ্যা*লয়ে ভর্তির ক্ষেত্রে মূল নির্ধারক হলো ভর্তি পরীক্ষার ফল। তাই ভালো ফল করলেও সবার জন্য স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০