cpn
১৯ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮ জন

জিয়া হত্যা: ফরেনসিক বিশ্লেষণে শনাক্ত হন পলাতক মেজর মোজাফফর

জিয়া হত্যা: ফরেনসিক বিশ্লেষণে যেভাবে শনাক্ত হন পলাতক মেজর মোজাফফর। জিয়া হত্যার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ থেকেই ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে শনাক্ত করার গুরুত্বপূর্ণ সূত্র পায় তদন্ত সংস্থা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, তদন্তের অংশ হিসেবে মাসুদ উদ্দিনের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ করা হয়। এতে বনানী ও মিরপুর ডিওএইচএস এলাকা থেকে কয়েকটি সন্দেহজনক নম্বরের মাধ্যমে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া যায়। তবে নম্বরগুলো ভুয়া পরিচয়ে নিবন্ধিত থাকায় ব্যবহারকারীকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।

 

পরে সন্দেহজনক নম্বরগুলো পুলিশ সদর দপ্তরে পাঠানো হলে প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে নম্বরগুলোর ব্যবহারকারী হিসেবে মেজর (অব.) মোজাফফর হোসেনের পরিচয় নিশ্চিত হয়।

 

গত বুধবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাঁকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ডিএমপির ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই মোজাফফর আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করা হয়।

 

প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, তদন্তে সন্দেহজনক নম্বরের সূত্র মিললেও মোজাফফরকে শনাক্ত করার মূল কাজটি পুলিশের প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমেই সম্পন্ন হয়েছে।

 

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকেই মেজর মোজাফফর পলাতক ছিলেন। দীর্ঘ ৪৫ বছর পর প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০