সিপিএন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৩ জন

হামাসকে তিন-চারদিন সময় দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার জবাব দেওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিনের সময় দেওয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে হামাসকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা তিন থেকে চার দিন সময় দিচ্ছি। তারপর দেখা যাবে কী হয়।

তিনি দাবি করেন, সব আরব ও মুসলিম দেশসহ ইসরাইল ইতোমধ্যেই পরিকল্পনায় সম্মতি দিয়েছে।

ট্রাম্প বলেন, এখন শুধু হামাসের অপেক্ষা। হামাস রাজি হবে বা হবে না। আর যদি না হয়, তবে এটি খুবই দুঃখজনক সমাপ্তি হবে।

আরো পড়ুন:

এর একদিন আগে সোমবার হোয়াইট হাউসে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ট্রাম্প এ পরিকল্পনা ঘোষণা করেন।

পরিকল্পনার মূল প্রস্তাবগুলো হলো—সব ইসরাইলি বন্দিকে মুক্তির বিনিময়ে বহু ফিলিস্তিনি বন্দির মুক্তি, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ, ধাপে ধাপে ইসরাইলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার, একটি কারিগরি ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গঠন যারা গাজা পরিচালনা করবে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে ইসরাইলি অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। টানা হামলায় গাজা কার্যত বসবাসের অযোগ্য হয়ে পড়েছে; দেখা দিয়েছে দুর্ভিক্ষ ও নানা রোগব্যাধি।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০