সিপিএন ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬০ জন

ইসলামের চোখে সোনা-রুপা

বিশ্বজুড়ে সোনা-রুপার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাঝে মাঝে দাম পড়লেও গড়ে হিসাব করলে এর দাম ঊর্ধ্বগতি। প্রতিনিয়তই এ দুটি ধাতুর মূল্য হু হু করে বাড়ছে। অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ, ডলারনির্ভর ব্যবস্থার অবক্ষয় এবং কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ পরিবর্তন—সব মিলিয়ে সোনা আবারও ‘বাস্তব সম্পদ’-এর প্রতীকে পরিণত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সংকটের সময় বিশ্বব্যাপী সোনার চাহিদা বৃদ্ধি পায়। গণমাধ্যমের তথ্য মতে, যখন রাশিয়ার বৈদেশিক সম্পদ পশ্চিমা দেশগুলো জব্দ করে দেয়, তখন অনেক কেন্দ্রীয় ব্যাংক বুঝে যায়, যদি পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে হয়, তাহলে ডলার বা ইউরোয় রাখা রিজার্ভ একদিন জব্দ হতে পারে। কিন্তু সোনা যদি নিজের দেশে থাকে, তাহলে সেটা কেউ জব্দ করতে পারবে না। সে সময় থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনা দ্বিগুণ হয়ে যায়।

এতে বোঝা যায়, বর্তমান যুগেও সংকট মোকাবেলায় সোনা-রুপাকে আর্থিক স্থিতিশীলতা ও নিরাপত্তার মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

ইসলামও সোনাকে শুধু অলংকার নয়, বরং আর্থিক স্থিতিশীলতা ও বিনিময়ের প্রকৃত মানদণ্ড হিসেবে দেখেছে। তাই তো পবিত্র কোরআনে বিনিময়ের মাধ্যম হিসেবে যে কারেন্সির উল্লেখ আছে, সেগুলো ছিল সোনা-রুপার তৈরি।

আরো পড়ুন

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘কিতাবিদের মধ্যে এমন লোকও আছে, যার কাছে তুমি সম্পদের একটা স্তূপও যদি আমানত রাখ, তবে সে তা তোমাকে ফেরত দেবে। আবার তাদের মধ্যেই এমন লোকও আছে, যার কাছে একটি দিনারও আমানত রাখলে সে তোমাকে তা ফেরত দেবে না, যদি না তুমি তার মাথার ওপর দাঁড়িয়ে থাকো। তাদের এ কর্মপন্থা এই কারণে যে তারা বলে থাকে, উম্মিদের (অর্থাৎ অইহুদি আরবদের) ব্যাপারে আমাদের থেকে কোনো কৈফিয়ত নেওয়া হবে না। আর (এভাবে) জেনেশুনে তারা আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৫)
এই আয়াতে যে দিনারের কথা উল্লেখ আছে, তা হলো মূলত স্বর্ণমুদ্রা।

আবার সুরা ইউসুফে মহান আল্লাহ বলেছেন, ‘আর তারা [ইউসুফ (আ.)-এর ভাইয়েরা] তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী।’
(সুরা : ইউসুফ, আয়াত : ২০)

এই আয়াতে মহান আল্লাহ দিরহামের কথা উল্লেখ করেছেন, যা মূলত রৌপ্যমুদ্রা। বর্তমানে পৃথিবীতে সরাসরি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত না হলেও এর আবেদন যে শেষ হয়ে যায়নি বা যাবে না, বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত করছে।

মহান আল্লাহ মানুষের মধ্যে সোনা-রুপার প্রতি আকর্ষণ দিয়ে দিয়েছেন। তাই এর প্রতি মানুষের আকর্ষণ এবং এগুলোর চাহিদা মানুষের স্বভাবজাত বিষয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘মানুষের জন্য সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির ভালোবাসা—নারী, সন্তানাদি, রাশি রাশি সোনা-রুপা, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু ও শস্যক্ষেত। এগুলো দুনিয়ার জীবনের ভোগসামগ্রী। আর আল্লাহ, তাঁর নিকট রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল।’

(সুরা : আলে ইমরান, আয়াত : ১৭)

সোনা-রুপার প্রতি মানুষের এই আকর্ষণ, আস্থা এগুলো আর্থিক নিরাপত্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই তো বিশ্লেষকদের অনুমানও সোনার গতি ধরতে পারছে না। বেশির ভাগ ব্যাংক এখনো বলছে, সোনার দাম আরো বাড়বে। যেমন—ব্যাংক অব আমেরিকা বলছে, আগামী বছরের শেষে দাম পাঁচ হাজার ডলার প্রতি আউন্সে পৌঁছতে পারে।

তবে এর মানে এই নয় যে এগুলো অর্জন করতে গিয়ে মহান আল্লাহর বিধি-বিধান ভুলে যাওয়া যাবে, বরং আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে যদি কেউ সম্পদ অর্জন করে, সঠিকভাবে তার জাকাত আদায় করে এবং মানুষ ও ইসলামের কল্যাণে ব্যয় করে, তবে তা কল্যাণের বিষয়।

আবু বকর ইবনে আবি মারইয়াম (রা.) থেকে বর্ণিত, মিকদাম ইবনে মাদিকারেব (রা.)-এর একটি দাসী ছিল, সে দুধ বিক্রি করত এবং মিকদাম (রা.) তার মূল্য গ্রহণ করতেন। তাকে কেউ বলল, সুবহানাল্লাহ! আপনি দুধ বিক্রি করে পয়সা নেন। তিনি বলেন, হ্যাঁ, এতে দোষের কিছু নেই। আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, লোকদের সম্মুখে এমন যুগ আসবে যখন (হারাম থেকে বাঁচার জন্য) টাকা-পয়সা ব্যতিরেকে কোনো উপায় থাকবে না। সুতরাং হালাল পথে টাকা-পয়সা সঞ্চয়ের গুরুত্ব আছে। (মুসনাদে আহমদ)

তবে অবৈধ উপায়ে সোনা-রুপার সংরক্ষণ, ইসলামের নিয়ম মেনে তার হক আদায় না করা হলে এগুলো ইহকাল-পরকালে বিপদের কারণ হবে। হাদিস শরিফে এসেছে, ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি স্বীয় সম্পদের জাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার মাল তার কাছে এক বিষধর সর্পাকারে পেশ করা হবে, যার চক্ষুর ওপর দুটি কালো দাগ থাকবে। বর্ণনাকারী বলেন, সে সাপ তাকে পেঁচিয়ে ধরবে অথবা গলায় জড়িয়ে ধরবে। বর্ণনাকারী বলেন, সে সাপ বলতে থাকবে যে আমি তোমার ধন-সম্পত্তি, আমি তোমার ধন-সম্পত্তি।

(নাসায়ি, হাদিস : ২৪৮১)

কিয়ামতের আগে মহান আল্লাহ সোনার খনিগুলো উন্মুক্ত করে দেবেন। ফলে মানুষের কাছে এত পরিমাণ সম্পদ হয়ে যাবে যে সোনা সদকা করার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না। তবে ফোরাত নদীর মধ্যে অবস্থিত সোনার বিশাল ভাণ্ডার উন্মুক্ত হলে তাকে কেন্দ্র করে ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত রয়েছে। আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে নাওফাল (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উবাই ইবনে কাব (রা.)-এর সঙ্গে দাঁড়ানো অবস্থায় ছিলাম। এ অবস্থায় তিনি বললেন, বিভিন্ন প্রক্রিয়া গ্রহণ করতে, মানুষ পার্থিব সম্পদ উপার্জনের কাজে সর্বদা নিয়োজিত থাকবে। আমি বললাম, হ্যাঁ, ঠিকই। তখন তিনি বললেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, অচিরেই ফোরাত তার মধ্যস্থিত সোনার পাহাড় বের করে দেবে। তা শোনামাত্রই লোকজন সেদিকে চলতে আরম্ভ করবে। সেখানকার লোকেরা বলবে, আমরা যদি লোকদের ছেড়ে দিই তবে তারা সবই নিয়ে চলে যাবে। এ নিয়ে তারা পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এতে ১০০-এর মধ্যে ৯৯ জন লোক নিহত হবে।

(মুসলিম, হাদিস : ৭০১২)

কোনো কোনো বর্ণনায় আছে, মহানবী (সা.) তাঁর উম্মতদের সেই সোনা গ্রহণ করতে নিষেধ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০