সিপিএন ডেস্ক:
৬ নভেম্বর ২০২৫, ২:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

জামিন পেলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

আসামিদের মধ্যে সিদ্দিকী ছাড়াও ঢাবি অধ্যাপক কার্জনসহ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তির নাম রয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম (৬৪), মো. জাকির হোসেন (৭৪) এবং আরও অনেকে।

শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম এ মামলাটি দায়ের করেন। ওই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তৌফিক হাসান আদালতে আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। এরপর আদালত জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামক একটি প্ল্যাটফর্মের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদেরও প্ররোচিত করেন। বৈঠক শেষে পুলিশ ৭০-৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে।

আরও পড়ুন: যমুনা অভিমুখে জামায়াতসহ ৮ দলে পুলিশের ব্যারিকেড

পুলিশ জানায়, বৈঠকে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে, ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করা।

এর আগে, গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০