সিপিএন ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮২ জন

শেষ হচ্ছে প্রবাসী ভোটার নিবন্ধনের প্রথম পর্বের সময়

আজ রবিবার শেষ হচ্ছে পোস্টাল ভোটিংয়ের প্রথম পর্বের নিবন্ধনের সময়সীমা। প্রথম পর্বের চার দিনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৫২টি দেশের ১৫ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। এ সময়ে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসীদের নিবন্ধনের সুযোগ রয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশনের নিবন্ধন রিপোর্ট অ্যাপে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে। এর প্রথম ধাপে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পান পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালিম আহমাদ খান জানান, প্রবাসীরা বাকি অঞ্চলগুলোর জন্য ধাপে ধাপে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাবেন।

অ্যাপ চালুর পর ১৯ নভেম্বর থেকে রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টা পর্যন্ত বিশ্বের ৩৪টি দেশে মোট ১৫ হাজার ৭৫ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২১ জন এবং মহিলা ১ হাজার ২৫৪ জন। নিবন্ধিতদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ ৬ হাজার ৬৭৯ জন, জাপানে ৩ হাজার ৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৮০৮ জন ও চীনে ১ হাজার ১৫৫ জন রয়েছেন। আজ রাত ১২টার পর নিবন্ধনের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০